Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সাদা পোলাও রান্না রেসিপি

আমাদের মধ্যে অনেকেই খুব মসলা দিয়ে পোলাও খেতে পছন্দ করি না।তাই তাদের জন্য আজকে আমাদের মসলা ছাড়া সাদা পোলাও রান্নার রেসিপিঃ




উপকরণ ঃ

  • চাল ৪ কাপ 
  • কাঁচা মরিচ ৪/৫ টি (ঝাল অনুযায়ী)
  • মটরশুটি ১ কাপ
  • পেঁয়াজকুচি ৩/৪টি,
  • গরম পানি, 
  • লবণ, 
  • ঘি 
  • তেল পরিমাণমত।

যেভাবে তৈরি করবেন: 

১) চাল ভালভাবে ধুয়ে রেখে দিন ৫ মিনিট।

২) পাতিল ভাল করে ধুয়ে তারপর চুলায় পাতিল দিন, ভালভাবে গরম হলে সেখানে তেল বা ঘি দিয়ে দিন।

৩) তেল ভালভাবে গরম হবার পর পেঁয়াজকুচি ও ২/৩ কাঁচা মরিচ দিয়ে নাড়ুন,পেঁয়াজকুচি  বাদামী রং হলে এতে ৬ কাপ পরিমাণ গরম পানি  ঢেলে দিন।

৪) পানি ফুটতে শুরু করলে এতে ধুয়ে নেওয়া পোলাও চাল ও মটরশুটি ঢেলে দেই।

৫) তারপর পরিমাণ মত লবন দিয়ে নাড়ুন।পানি শুকিয়ে আসলে  অল্প আঁচে ১০/১৫মিনিট দমে রাখুন।

৬) মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। ১০/১৫মিনিট পর নামিয়ে পরিবেশন করুন । 

Post a Comment

0 Comments