Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ঝরঝরে ভুনা খিচুড়ি

ঝরঝরে ভুনা খিচুড়ি 

উপকরণ: 

  • পিয়াজ কুচি১কাপ 
  • কাঁচা মরিচ ৭-৮টি
  • আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ
  • জিরা বাটা দেড় চা চামচ 
  • ২ টি এলাচ
  • ২ টি তেজপাতা
  • ২ টুকরা দারুচিনি 
  • হলুদ গুঁড়ো দেড় চামচককাপ
  • মরিচ গুঁড়ো দেড় চামচ
  • মুগডাল ২ কাপ
  • নাজিস চাল ১ পট ( যে কোন চাল দিয়ে করতে পারেন )
  • লবণ ও তেল পরিমাণ মতো।

প্রাণালি:

চাল আর মুসরের ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। তারপর মুগডাল হালকা ভাজে , হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিন । তারপর হাঁড়িতে তেল গরম হলে  পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিন ।

তারপর একটু পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা , এলাচ ,  দারুচিনি, তেজপাতা দিয়ে নেড়ে হলুদ গুঁড়ো , মরিচ গুঁড়ো , লবণ দিয়ে কষিয়ে নিন ।তেল উপরে উঠে এলে চাল আর মুসরের ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর মুগডাল দিয়ে আরও  কিছুক্ষণ নেড়ে কাঁচা মরিচ দিয়ে চালটা ভালো করে ভেজে তারপর তিন মগ ঠান্ডা পানি দিয়ে দিতে হবে ।

পানি একটু বেশি দিয়েছি কারন এটা তো ভাতের চাল সিদ্ধ হতে সময় লাগবে তাই । তারপর কিছুক্ষণ চাল-ডাল সেদ্ধ হলে নামিয়ে নিন। খিচুরি আধা ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন।  সবশেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করবেন। 

Post a Comment

0 Comments