চিকেন বিরিয়ানি ঃ
উপকরণঃ
- মুরগির মাংসের ৮ টি বড় টুকরো
- বাসমতি চাল – ১ কেজি
- গোলমরিচ – ৫ টি
- টকদই – ১ কাপ
- , আদা, রসুন বাটা – ১ টেবিল চামচ করে
- এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, ধনে, জিরা গুঁড়া – ১/২ চা চামচ করে
- লংকা গুড়ো – ১ চা চামচ
- পেঁয়াজ কুচি – ১ কাপ
- টমেটো – ২ টি (টুকরো করা)
- গরম মশলা গুড়ো – ১ চা চামচ
- বিরিয়ানি মশলা – ১ চা চামচ
- , গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ
- লেবুর রস – ২ টেবিল চামচ ,
- কাঁচালংকা – ৫ টি (কুচি) ,
- লবণ – পরিমাণমতো
- , তেল – ১ কাপ
- , ঘি – ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন:
- মুরগির মাংস, টকদই, হলুদ, ধনে, জিরা গুড়ো, মরিচ গুড়ো, আদা, রসুন বাটা একত্রে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন ।
- চাল ভালভাবে ধুয়ে রেখে দিন ৫ মিনিট।
- পাতিল ভাল করে ধুয়ে তারপর চুলায় পাতিল দিন, ভালভাবে গরম হলে সেখানে তেল বা ঘি দিয়ে দিন।
- তেল ভালভাবে গরম হবার পর পেঁয়াজকুচি ও ২/৩ কাঁচা মরিচ দিয়ে নাড়ুন,পেঁয়াজকুচি বাদামী রং হলে
- এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন।
- প্রায় সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, গোলমরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, বিরিয়ানি মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন
- পানি শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন ।
- পাতিল ভাল করে ধুয়ে তারপর চুলায় পাতিল দিন, ভালভাবে গরম হলে সেখানে তেল বা ঘি দিয়ে দিন।
- তেল ভালভাবে গরম হবার পর পেঁয়াজকুচি ও ২/৩ কাঁচা মরিচ দিয়ে নাড়ুন,পেঁয়াজকুচি বাদামী রং হলে এতে ৬ কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিন।
- পানি ফুটতে শুরু করলে এতে ধুয়ে নেওয়া পোলাও চাল ও মটরশুটি ঢেলে দেই।
- তারপর পরিমাণ মত লবন দিয়ে নাড়ুন।
- পানি শুকিয়ে আসলে রান্না করে রাখা মুরগীর মাংশ ঢেলে দিয়ে অল্প আচে মিনিট দমে রাখুন।
- মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। ১০/১৫মিনিট পর নামিয়ে পরিবেশন করুন ।


0 Comments