বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকে৷ সেটা প্রকৃতির নিয়ম৷ কিন্তু অনেক সময়ে আবার কম বয়সেও চুল পাকতে শুরু করে৷ চুল সাদা হওয়ার পিছনে আসল কারণটা হল চুলের কোষে রঙীন পিগমেন্ট উত্পন্ন হয় যাকে মেলানিন বলে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে এই রঙীন পিগমেন্টের মাত্রা কমতে থাকে৷ হাওয়া লাগার ফলে চুলের পিগমেন্টের অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়৷ এছাড়াও চুল সাদা হয়ে যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে৷ চলুন তা জেনে নিই৷
- মানসিক টেনশন
- * অনিয়মিত খাবার খাওয়া
- * জল এবং বায়ু দূষন
- * টাইফয়েড বা লিভার সংক্রান্ত কোন রোগ হলে চুল পেকে যায়৷
- * অত্যাধিক গরম জলে মাথা ধোওয়া
- * ঠিক মত মাথা না ধোওয়া
- * চুলে অত্যাধিক পরিমাণে ডাই ও রাসায়নিক পদার্থ প্রয়োগ করা
পাকা চুল রোধ করার ঘরোয়া পদ্ধতি
- আমলকীকে মেহেন্দীর পাতার সঙ্গে ভাল করে বেটে চুলে লাগান৷ প্রায় এক দেড় ঘন্টা রাখার পর ভালো করে মাথা ধুয়ে নিন৷
- কাড়ি পাতা খেলে মাথার চুল সাদা হবে না৷
- আমলকীর রস চুলে লাগালে চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷
- নারকেল তেলের মধ্যে মেহেন্দী পাতার রস মিশিয়ে ভাল করে ফোটান৷ ঐ তেলটা মাথায় লাগিয়ে দু ঘন্টার রাখার পর চুল ভাল করে ধুয়ে ফেলুন৷ এটা চুলের পুষ্টি যোগাবে৷ চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷
চটজলদি খুসকী কমান
খুসকী চুলের মারাত্মক একটা সমস্যা৷ বেশীরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন৷ বাজারে অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু লাগানোতে সাময়িক কমলেও পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না৷ এই খুসকীতে যেমন চুল পড়ে৷ মাথার উপর সাদা সাদা খুসকী ভেসে থাকার ফলে চেহারার সৌন্দর্যও ম্লান হয়ে যায়৷ চলুন ঘরোয়া পদ্ধতিতে কি করে অল্প সময়ে খুসকী দূর করা যায় তা জেনে নিই৷
- এক মগ জলের মধ্যে তাজা নীম পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন৷ পাঁচ মিনিট ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিন৷ এবার ছাকনি দিয়ে জলটা ছেঁকে নিন৷ এই জলটা দিয়ে সপ্তাহে অন্তত চার-পাঁচ বার মাথা ধুন৷ মাথা ধোওয়ার দশ মিনিট পরে আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে ফেলুন৷
- গাজর পিষে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মাথার গোড়াতে ভাল করে লাগিয়ে 20 মিনিট রেখে দিন৷ এরপর আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন৷
- 100 গ্রাম মেথিদানা রাতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন৷ পরের দিন সকালে ঐ মেথি দানাকে পিষে নিন৷ এবার এই মেথির পেস্টটা চুলের গোড়ায় লাগান৷ 20 মিনিট রাখার পরে আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন৷



0 Comments