৩২২৬
হাঁসের মাংস রান্নার রেসিপি
শীতকাল হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময়। গরম চালের আটার রুটি, গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে হাঁস ভুনা খেতে কার না ভালো লাগে দারুণ। অনেকেই উপলক্ষ করে হাঁসের মাংস খান। যদি আপনি রান্না করতে না পারেন তাহলে রেসিপি জেনে নিন-
- উপকরণ:
- রাজহাঁসের মাংস ১ কেজি,
- তেল পরিমাণমতো,
- পেঁয়াজকুচি আধা কাপ,
- পেঁয়াজবাটা ১ কাপ,
- রসুন বাটা ১ টেবিল চামচ,
- আদা বাটা ১ টেবিল চামচ,
- টমেটো পিউরি ২ কাপ,
- হলুদ গুঁড়া ২ চা-চামচ,
- মরিচ গুঁড়া ৩ চা-চামচ,
- ধনে গুঁড়া ১ চা-চামচ,
- জিরা গুঁড়া ১ চা-চামচ,
- দারুচিনি ৩ টুকরা,
- এলাচ ৩ টুকরা,
- তেজপাতা ১টা,
- টমেটো কুচি ২ কাপ,
- লবণ পরিমাণমতো,
- কাঁচা মরিচ ফালি ৪টা,
- আস্ত কাঁচা মরিচ ৮টা।
প্রণালি: পাত্রে কাঁচা মরিচ বাদে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে দিন। পরে চুলায় বসিয়ে দিন। ভালো করে কষতে হবে। কষানো হলে হাসেঁর মাংস দিয়ে আবার কষান। পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন। পানি কমে মাংস সিদ্ধ হলে তাতে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে ফালি করা কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে রুটি, গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।


0 Comments